শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ইরানের স্কুলছাত্রীদের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগ, যা বললেন খামেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের স্কুলছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটনা একটি ‘ক্ষমার অযোগ্য’ অপরাধ। খামেনি বলেন, ‘কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের বিষক্রিয়ার বিষয়টি গুরুত্বসহকারে অনুসরণ করা। এটি একটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত।’

শুক্রবার নতুন করে বিষাক্ত গ্যাস হামলায় অসুস্থ হয়ে পড়ায় ইরানের পাঁচটি প্রদেশের ৩০টি বেশি স্কুলের কয়েক ডজন স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ ঘটনার সঠিক কারণ জানায়নি। তারা জানায়, ইরানকে দোষারোপ করার জন্য শত্রুরা এমনটি করছে। 

এর আগে গত ১ মার্চ মেয়েদের অন্তত ১০টি স্কুলে বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, এতে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।

সর্বশেষ শুক্রবার ইরানের পশ্চিম হামেদান প্রদেশের পাশাপাশি উত্তর-পশ্চিমের জাঞ্জান ও পশ্চিম আজারবাইজান, দক্ষিণের ফারস এবং উত্তরের আলবোর্জ প্রদেশে বিষক্রিয়ার ঘটনা ঘটে। কয়েক ডজন ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার দিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, তিনি গোয়েন্দামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষ প্রয়োগের ঘটনার দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। ছাত্রীদের ওপর গ্যাস হামলার ঘটনাকে ‘জনসাধারণের মাঝে ভীতি ও হতাশা তৈরি করার জন্য শত্রুদের ষড়যন্ত্র’ হিসাবে অভিহিত করেন তিনি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, বিষ প্রয়োগের তদন্ত সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের পরিবারের উদ্বেগ দূর এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার কাজ চলছে। সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit