বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রমজানে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আসছে পবিত্র রমজান মাসে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদসহ ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। রবিবার এ সংক্রান্ত কার্যক্রমে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। পবিত্র কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে পাঠানো হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, রমজান মাসেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। এজন্য ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্র: সৌদি গ্যাজেটআরব নিউজআশার্ক আল আওসাতসৌদি প্রেস এজেন্সি

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit