বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিরিন ম্যানশনে বিস্ফোরণের কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় শিরিন ম্যানশন ভবনে বিস্ফোরণটি দুর্ঘটনা জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হয়েছে।

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় সোমবার সকালে পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সায়েন্স ল্যাবের তিন তলা ভবনে রোববার সকালে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন ১৪ জন। এর বাইরে পপুলার হাসপাতালেও বেশ কয়েকজনকে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের ডিজি এ বিষয়ে বলেন, এটা মেসিভ (বিশাল) দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত নাশকতার আলামত মেলেনি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত দীর্ঘদিন জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা।

এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ নাকি অন্য কিছু থেকে সায়েন্স ল্যাবের বিস্ফোরণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের প্রধান বলেন, ‘দুর্ঘটনা নাকি অন্য কারণে সায়েন্স ল্যাবের ঘটনা, তা জানতে আমি নিজে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম। তারা একটি টিম পাঠিয়েছিলেন। তারা সেখানে কাজ করেছেন। তাদের বোম ডিসপোজাল টিম জানিয়েছে, সেখানে নাশকতা বা বিস্ফোরক জাতীয় কিছু থেকে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

মাইন উদ্দিন বলেন, ‘আমাদের জানা মতে, নাশকতার কোনো আলামত পাইনি। এটা এখন পর্যন্ত তদন্তাধীন, তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত অনেক দিন এক জায়গায় জমে থাকা গ্যাস থেকে কোনো কারণে বিস্ফোরণের সূত্রপাত। এটা দুর্ঘটনা ছাড়া আমার মনে হয় অন্য কিছু নয়।’

পুরান ঢাকার নিমতলী ও চুরিহাট্টার ঘটনার পরও কেমিক্যালের গোডাউন ও কারখানা সরানোর বিষয়ে ফায়ার সার্ভিসের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, ‘সরকার কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নিয়েছে। কেমিক্যাল গোডাউন করা বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো এনওসি বা অনুমতি দেওয়া হচ্ছে না। সেখানে এখনো যা হচ্ছে সম্পূর্ণ অবৈধ। আমার বা ফায়ার সার্ভিসের কাজ হলো তদন্ত করা, মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করা।’

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit