বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাখির সঙ্গে ধাক্কা, মার্কিন বিমানের জরুরি অবতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাখির সঙ্গে ধাক্কা লেগে যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান রোববার কিউবার রাজধানী হাভানায় জরুরি অবতরণ করেছে।

বিমানটির গন্তব্য ছিল কিউবার হাভানা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল। খবর দ্য গার্ডিয়ানের।

হাভানা থেকে উড্ডয়নের পরই পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ অবস্থায় উড়োজাহাজটি জরুরি অবতরণের জন্য হাভানায় ফিরে আসে।

সাউথওয়েস্ট এয়ারলাইনস ও কিউবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনে ধোঁয়া ঢুকে পড়েছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এক বিবৃতিতে সাউথওয়েস্ট এয়ারলাইনস জানিয়েছে, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। আর ক্রু ছিলেন ছয়জন।

বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিন ও ডগায় পাখি আঘাত করে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

বিবৃতিতে আরও বলা হয়, পাখি আঘাত হানার পর বিমানটিকে নিরাপদে হাভানায় ফিরিয়ে আনেন পাইলটরা। কেবিনে ধোঁয়া ঢুকে যাওয়ায় জরুরি অবতরণের পর উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

যাত্রীদের আরেকটি ফ্লাইটে ফোর্ট লডারডেলে পাঠানো হবে বলে জানায় সাউথওয়েস্ট এয়ারলাইনস।

কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit