বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ভুট্টা-শিমের বিচি-টমেটো সালাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৩২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অতিরিক্ত ওজন দেহের জন্য কখনই মঙ্গল বয়ে আনে না। অসংক্রামক অনেক রোগের জন্য বাড়তি ওজন দায়ী। অস্বাস্থ্যকর বিভিন্ন খাবার সহ প্রসেস ফুড খাওয়ার অভ্যাস দিন দিন দেহের ওজন বাড়িয়ে তোলে। যার ফলে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ সহ নানা অসংক্রামক ব্যাধি বেড়েই চলছে।

তবে অনেকেই ওজন কমাতে চায় ঠিকই, কিন্তু খাওয়ার সময় সেটা মনে থাকে না। ফলে ওজনও কমে না। তবে নিয়মিত পেট ভরে খেয়েও ওজন কমানো সম্ভব। এজন্য দিনে অন্তত একবার সালাদ খেতে হবে। কারণ সালাদ ফাইবারের ভালো উৎস, এতে হজমশক্তি বাড়ে। নিয়মিত সালাদ খেলে ওজন কমানো সহজ হয়ে যায়। পাঠক, আজকের আলোচনায় থাকছে ভুট্টা-শিমের বিচি-টমেটো সালাদ রেসিপি।

চলুন তাহলে জেনে নেওয়া যাক যেভাবে তৈরি করবেন ভুট্টা-শিমের বিচি-টমেটো সালাদ…

উপকরণ
 
> শুকনো শিমের বিচি: আড়াই কাপ 

> ভুট্টা দানা: ১ কাপ 

> টমেটো টুকরা: ২টি

> জিরা: ২ চা চামচ 

> ক্যাপসিকাম: ১টি 

> রসুন কুচি> ১ চা চামচ

> পেঁয়াজ কুচি: ১ চা চামচ

> লেবুর রস: ১ কাপ

> লেবুর খোসা কুচি: ১টি

> লবণ: পরিমাণমতো

প্রণালি

শুকনো শিমের বিচি ও ভুট্টার দানা ১০ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে সবগুলো উপকরণ মিশিয়ে নিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit