মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র মহড়া বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান উ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিউল ও ওয়াশিংটনের যৌথ সামরিক মহড়া বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সহ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ং বলেছেন, মিত্রদের কাছ থেকে মহড়া এবং বড় বড় কথা উত্তেজনাকে ‘অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে’ ঠেলে দিয়েছে।

সিউল এবং ওয়াশিংটন শুক্রবার একটি মার্কিন দূরপাল্লার বোমারু বিমান এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানের সঙ্গে একটি সম্মিলিত বিমান মহড়াও পরিচালনা করেছে। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের যৌথ প্রশিক্ষণের সর্বশেষতম কার্যক্রম। কিম সতর্ক করে বলেছিলেন, মিত্রদের ‘দায়িত্বজ্ঞানহীন কাজ’ শুধুমাত্র আঞ্চলিক পরিস্থিতিকে ‘খুবই নাজুক এবং অনিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাবে’।

এদিকে শনিবার উত্তর কোরিয়া আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার পতনের জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে। এ ছাড়াও তাদের দাবি, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র অঞ্চলটিতে শক্তির ভারসাম্য নিশ্চিত করার জন্য ‘নিশ্চিত উপায়’।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit