মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

যেসব প্রাকৃতিক উপায়ে কমবে ডায়াবেটিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্যায় পড়ে। কিডনি, লিভার, চোখ, স্নায়ুতেও সমস্যা হয়। আসুন জেনে নিই ডায়াবেটিসের লক্ষণ নিয়ে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কী জানাচ্ছে–

  • ঘনঘন প্রস্রাব
  • অত্যধিক তৃষ্ণা
  • ওজন দ্রুত কমে
  • চোখে কম দেখা
  • ক্লান্তিবোধ
  • অতিরিক্ত ক্ষুধাভাব
  • ত্বক শুষ্ক হয়ে যাওয়া
  • কোনো ক্ষত হলে শুকাতে চায় না
  • বারবার ইনফেকশন
  • হাত-পা অসাড় হয়ে যায়।

এ পরিস্থিতিতে কয়েকটি ঘরোয়া উপায়ে ডায়াবেটিস দূর করতে পারেন। আসুন জেনে নিই উপায়গুলো–

নিয়মিত ব্যায়াম

হেলথলাইন জানাচ্ছে, প্রতিদিন ব্যায়াম করলে ওজন ঠিক থাকে এবং ইনসুলিন সেনসিটিভিটি বৃদ্ধি পায়। অর্থাৎ, আপনার শরীরের কোষ ইনসুলিন হরমোন ঠিকমতো ব্যবহার করতে পারে। ফলে ব্লাড সুগার অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়।

এ ক্ষেত্রে একটা রুটিন বানিয়ে নিন। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করা চাই। ব্যায়াম করতে হবে অন্তত সপ্তাহে পাঁচ দিন। এর থেকে বেশি করতে পারলে ভালো, তবে কম করা যাবে না। হাঁটা, দৌড়, সাইকেল চালানো, সাঁতার, জিমে যাওয়ার মাধ্যমে এই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেন।

কার্বোহাইড্রেট কমাতে হবে

আমাদের খাবারের একটা বড় অংশ হলো কার্বোহাইড্রেট। আমরা কার্ব খাই। সেই কার্ব ভেঙে সুগারে পরিণত হয়। তবে কার্ব খারাপ কিছু নয়। কার্ব থেকেই শরীরে তৈরি হয় শক্তি। কিন্তু মনে রাখবেন, ডায়াবেটিস রোগীদের বেশি কার্বের প্রয়োজন নেই। বরং তাদের লো কার্ব ডায়েট মেনে চলার কথা বলা হয়। বিশেষত কার্ব কতটা খাচ্ছেন সেটা হিসাব করা উচিত। তাই কার্বোহাইড্রেট অবশ্যই কমাতে হবে। এ ক্ষেত্রে নিজের চিকিৎসক ও ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।

ফাইবার

ফাইবার যুক্ত খাবার খুবই ধীরে শরীর গ্রহণ করে। ফলে ব্লাড সুগার এক ধাক্কায় বাড়ার আশঙ্কা থাকে না। তাই ডায়াবেটিস থাকলে অবশ্যই খেতে হবে ফাইবার। এ ক্ষেত্রে খাবারের তালিকায় রাখুন শাকসবজি, ফল, বিভিন্ন ধরনের ডাল, গোটা দানা শস্য ইত্যাদি।

পুরুষের প্রতিদিন ৩৫ গ্রাম ও মহিলাদের ২৫ গ্রাম কার্ব প্রয়োজন।


পর্যাপ্ত পরিমাণে পানিপান
পানির অপর নাম জীবন। ডায়াবেটিস রোগীদের জন্যও কথাটা সত্য। দেখা গিয়েছে যে পানিপান করলে সুগার থাকে নিয়ন্ত্রণে।

বিষয়টা একটু বুঝিয়ে বলি। পানিপান করলে কিডনির সুবিধা হয়। এই অঙ্গটি তখন শরীরে থাকা অতিরিক্ত সুগার অনায়াসে ফ্লাশ করে দেহ থেকে বের করে দেয়। এ ছাড়া পানিতে কোনো ক্যালরি নেই। ফলে ওজন বাড়ার আশঙ্কাও নেই।

 
খবর: বোল্ড স্কাই।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit