স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের প্রো লিগের মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরস্কার হতে পেয়ে বললেন, এই পুরস্কার আরো জিততে চান তিনি।
ডিসেম্বরে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনালদো। এরপর ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবটিতে যোগ দেন। নতুন ঠিকানায় এই প্রথম ব্যক্তিগত কোনো পুরস্কার অর্জন করলেন রোনালদো।
মাস সেরার পুরস্কার গত শুক্রবার বুঝে পান রোনালদো। শনিবার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! এই দলের অংশ হতে পেরে গর্বিত।’
কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৫