সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

পাকিস্তানকে আরো ১৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জন্য নতুন করে ১৩০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি)। বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য মতে, গত শুক্রবার এই ঋণের অনুমোদন দেয় আইসিবিসি। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, এই ঋণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করবে।

ইসহাক দার এক টুইট বার্তায় জানান, তিন কিস্তিতে চীনের এই ঋণ পেতে যাচ্ছে দেশটি। এর মধ্যে প্রথম কিস্তির ৫০ কোটি ডলার এরই মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক পেয়ে গেছে। দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তার অংশ হিসেবে চীন এরই মধ্যে ইসলামাবাদকে ৭০০ মিলিয়ন বা ৭০ কোটি ডলার ঋণ দিয়েছে। দার বলেছেন, আগের ঋণচুক্তি অনুযায়ী তারা যা পরিশোধ করেছিল, তার থেকে ২০০ কোটি ডলার ফের ঋণ দিচ্ছে চীন।

লেনদেনের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাওয়া পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এমন জায়গায় পৌঁছেছিল, যা দিয়ে তিন সপ্তাহের আমদানি বিল মেটানোও অসম্ভব হয়ে পড়েছিল।,জুনে শেষ হতে যাওয়া অর্থবছরের ঘাটতি মেটাতে বাইরে থেকেই ৫০০ কোটি ডলার দরকার পাকিস্তানের, বলেছেন ইসহাক দার। ইসলামাবাদ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চুক্তি করতে পারলে বাইরে থেকে আরো অর্থ পাওয়া যাবে। আই্এমএফের সঙ্গে ওই চুক্তি আগামী সপ্তাহের মধ্যে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit