সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আবারো সরকার বিরোধী বিক্ষোভ ইসরায়েলে

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছেন লাখো নাগরিক। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভ। শনিবার (৪ মার্চ) এই সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে তেল আবিব ও অন্যান্য স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

পরে ইসরায়েলি পুলিশের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা করছেন ও অবরোধের পর সড়কে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। সেসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।

সম্প্রতি ইসরায়েলের নতুন সরকার দেশটির বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার এক পরিকল্পনা উন্মোচন করে। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হবে।

তবে সমালোচকরা বলছেন, নেতানিয়াহু সরকারের এই সংস্কার পরিকল্পনা ইসরায়েলের বিচারিক স্বাধীনতাকে পঙ্গু করবে, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। এ ছাড়া সংখ্যালঘুদের অধিকার নষ্ট করবে এবং ইসরায়েলের আদালত ব্যবস্থাকে বিশ্বাসযোগ্যতা থেকে বঞ্চিত করবে।

রয়টার্স বলছে, নেতানিয়াহু সরকার নতুন সংস্কারের জন্য প্রথমেই সুপ্রিম কোর্টকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। মূলত তারপর থেকেই চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit