শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার আহবান স্বেচ্ছাসেবক লীগের

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : প্রায় চার বছর পর ১১ মার্চ ময়মনসিংহে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে  স্বেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, ময়মনসিংহের গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভাস্থল জনসমুদ্রে পরিণত করতে হবে। তিনি সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

বক্তব্য রাখেন সহ সভাপতি মুজিবুর রহমান স্বপন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি, কৃষি বিষয়ক সম্পাদক সারোয়ার মোর্শেদ আকন্দ জাষ্টিজ, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান, মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক মন্ডলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সকল জেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit