বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

১১ মার্চ মহানগর ও জেলায় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৪ মার্চ) রাজধানীর উত্তরায় পদযাত্রা কর্মসূচি পালন শেষে একথা জানান তিনি। এদিন ১০ দফা দাবি আদায়ে ১৩টি মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হন নেতাকর্মীরা। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবিতে সারা দেশের মহানগর এলাকার প্রত্যেক থানাপর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি।

উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা করে দলটি। দুপুর ২টার পরে শুরু হয় এ কর্মসূচি। এর আগেই নেতাকর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে জড়ো হন উত্তরায়। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যাত্রাবাড়ী এলাকার পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ নানা দাবিতে নগরীর পল্লবীতে পদযাত্রা করে বিএনপি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে পদযাত্রা করেনে দলটির নেতাকর্মীরা। সকাল থেকেই প্ল্যাকার্ড, ব্যানার হাতে পল্লবীর ডি ব্লকে জড়ো হন নেতাকর্মীরা। পরে তারা পদযাত্রা কর্মসূচি পালন করেন।

এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে দলীয় নেতাকর্মীসহ বেগম জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা। সেখানে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। এদিকে, নগরীর বংশাল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা করে বিএনপি। সেখানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতৃত্ব দেন। 

এছাড়া, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে রাজধানীর প্রতিটি থানা এলাকায় পদযাত্রা করেছে বিএনপি। একই দাবিতে সারা দেশে একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit