শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

চলতি মাসে কালবৈশাখী ঝড়ের আভাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে চলতি মাসে। এ ছাড়া কয়েক দিন হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি। এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানিয়েছেন, মার্চে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশে দুই-তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনামূলক এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে সার্বিকভাবে সারা দেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস (যশোর, ২৩ ফেব্রুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস (মোংলা ও কুমারখালী, ৪ ফেব্রুয়ারি) রেকর্ড করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit