মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অভিনেত্রী তুনিশার মৃত্যু, জামিন পেলেন প্রেমিক শীজান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতের টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্যের সমাধান এখনও হয়নি। তবে পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেন আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত প্রেমিক শীজান খান। তিন মাসের মাথায় তার জামিনের আর্জি মঞ্জুর করলেন মহারাষ্ট্রের আদালত। এক লাখ রুপি মুচলেকায় জামিন মিলেছে অভিনেতার।

এক মাস আগেও মুম্বাইয়ের হাইকোর্ট শীজানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন। পাশাপাশি, মুম্বাই পুলিশকে তুনিশা শর্মা মৃত্যু মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ সিদ্ধান্ত বদল নিয়ে আদালতের পক্ষ থেকে কিছু জানা যায়নি।

গত বছর ডিসেম্বর মাসে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন প্রেমিক তথা সহ-অভিনেতা শীজান। তদন্ত ঠিক পথে এগোচ্ছে কি না, তা যাচাই না করে অভিযুক্তের জামিন মঞ্জুর করা সম্ভব নয়, জানিয়ে দেন বম্বে হাইকোর্ট।

সেই মর্মেই অভিনেতার জামিনের আর্জি খারিজ করেছিল আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, অভিযুক্ত শীজানকে সিঙ্গেল বেঞ্চেও এই আর্জি রাখার পরামর্শ দিয়েছিলেন হাইকোর্ট। ৪ মার্চ নতুন খবর এল। শীজানকে জামিন দেওয়ায় খুশি তার পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit