মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বার্সার বিপক্ষে হারকে ‘দুর্ভাগ্যজনক’ বলছেন কর্তোয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে বার্সার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। একমাত্র গোলটি অবশ্য হয়েছে আত্মঘাতী। রিয়ালের ডিফেন্ডার এডার মিলিতাওয়ের ভুলে। প্রথমার্ধের ২৬ মিনিটের সময় পাল্টা আক্রমণে বল কর্তোয়া ফিরিয়ে দিলেও দৌড়ের ওপর থাকা মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ায়।

ফলাফল অবশ্য এমন নাও হতে পারতো। কারণ ঘরের মাঠে পুরো ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে রিয়াল। ক্লাসিকো ম্যাচে গোলমুখে বার্সেলোনার ৪ শটের বিপরীতে রিয়াল গোলে শট নিয়েছে ১৩ বার। বল দখলেও পুরোপুরি আধিপত্য ছিল কার্লো অ্যানচেলত্তির শিষ্যদের। ৬৫ শতাংশ বল ছিল স্বাগতিকদের পায়ে। শুধু গোলটাই পাওয়া হয়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। তাই তো ম্যাচ শেষে রিয়ালের গোলরক্ষক কর্তোয়া জানিয়েছেন, দুর্ভাগ্যক্রমে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।

বেলজিয়ান গোলরক্ষক বলেন, ‘আমরা পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছি। বার্সেলোনা অনেকটা রক্ষণাত্মক খেলেছে। আমরা আসলে দুর্ভাগ্যজনকভাবে আত্মঘাতী গোলটি হজম করেছি এবং দুর্ভাগ্যক্রমে হেরে গেছি। কারণ, তারা (বার্সেলোনা) বল পেলেও আমি কিন্তু সেভ দিয়েছিলাম। এরপর মিলিতাওয়ের পায়ে লেগে বল জালে জড়ায়। তারা এমন এক সময় লিড নিয়েছে, যখন তারা লিড নেয়ার যোগ্য ছিল না।’

কর্তোয়া আরও বলেন, ‘আমাদের জন্য সুযোগ তৈরি করা কঠিন ছিল। সত্যিই কঠিন ছিল। তবে আমরা ভালো খেলেছি। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল। আমরা গোলের সুযোগ তৈরি করতে পারিনি। তারা ভালো ডিফেন্স করেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit