লাইফস্টাইল ডেস্ক : পুষ্টিবিদরা বলছেন, তিন ধরনের খাবার রয়েছে যা মানসিক অস্থিরতাকে মুহূর্তেই দ্বিগুণ করে তোলে। তাই যদি আপনি মানসিক অস্থিরতায় ভোগেন, তবে অবশ্যই তিনটি বিশেষ খাবার এড়িয়ে চলুন। এগুলো হলো-
১। মিষ্টি জাতীয় খাবার: অনেকে মনে করেন মিষ্টি জাতীয় খাবার খেলে সহজেই মন ভালো হয়ে যায়। কিন্তু এ ধারণা একেবারেই ভুল। বরং শরীরে এর বিপরীত অবস্থাই হয়। মিষ্টি জাতীয় যেকোনো খাবার শরীরে শর্করার পরিমাণ বাড়িয়ে এনার্জির মাত্রা কমিয়ে দেয়। যা মানসিক অস্থিরতা আরও দ্বিগুণ করে তোলে।
২। কফি: সারাদিনের ক্লান্তি কাটাতে অনেকেরই কফি খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু এই কফিই আপনার মানসিক অস্থিরতা দ্বিগুণ বাড়িয়ে তোলে। কারণ কফির ক্যাফেইন স্নায়ুর কার্যকারিতা শিথিল করলেও রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয়। যা মানসিক উদ্বেগের অন্যতম কারণ হয়ে ওঠে।
৩। ভাজাপোড়া: যারা ভাজাপোড়া বেশি খান, তাদের মধ্যে উদ্বেগ বেশি কাজ করে। কারণ ভাজাপোড়া খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। এই ফ্যাট শরীরে উদ্বেগ বাড়িয়ে দেয়। তাই মানসিক সমস্যা বা উদ্বেগে ভুগলে এ তিনটি খাবার থেকে নিজেকে দূরে রাখুন।
সূত্র: আনন্দবাজার
কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪