রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে সরকার আছে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৩ মার্চ) চাঁদপুরে ক্যানসার, কিডনিসহ জটিল রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষের ভুলে যায়নি।

তাদের চিকিৎসা সহায়তা দিতে সবসময় পাশে আছে এবং থাকবে। এ সরকারের আমলেই সরকারি হাসপাতালগুলোতে জটিল রোগ নির্ণয়, চিকিৎসা নামমাত্র খরচে করা হচ্ছে। আর এসব কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নিশ্চিত করেছে। সুতরাং বিদেশে গিয়ে অর্থ অপচয়ের প্রয়োজন পড়ে না। শিক্ষামন্ত্রী বলেন, দরিদ্র অসহায় যে সমস্ত রোগী আছেন, তাদের জটিল চিকিৎসার জন্য সরকার পাশে আছে এবং থাকবে।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১৪০ রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৭০ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত রোগী ও তাদের স্বজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ব্যয়বহুল চিকিৎসা না করে সরকারিভাবে বিশেষায়িত হাসপাতালে খুব অল্প খরচে জটিল রোগের চিকিৎসা পাওয়া যায়। আপনারা সেখানে যাবেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আপনাদের খোঁজ খবর নেবে।


চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলার সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. শাখাওয়াত হোসেন প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit