মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ডায়াবেটিসের লক্ষণ নারী-পুরুষ ভেদে বদলে যায়: গবেষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১১৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয়। অনেকের ধারণা ডায়াবেটিস রোগের লক্ষণ সকলের জন্যই এক। কিন্তু সম্প্রতি গবেষণায় এ কথা প্রমাণিত হয়েছে যে, রোগের প্রকার বা ধরন এক রকম হলেও নারী বা পুরুষদের ক্ষেত্রে লক্ষণগুলো বদলে যেতে পারে। সাধারণত ডায়াবেটিসের ক্ষেত্রে বেশির ভাগ রোগীরই বহুমূত্রের সমস্যা দেখা যায়। গলা শুকিয়ে যায়, প্রস্রাব করতেও সমস্যা হয়। মোটামুটি ভাবে এগুলোই ডায়াবেটিসের ক্ষেত্রে সর্বজন বিদিত লক্ষণ।

মুক্তির উপায় কী?

চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো ছাড়া আরও কিছু লক্ষণ আছে যেগুলো শুধুমাত্র মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। ডায়াবেটিস আক্রান্ত নারীদের মূত্রথলির সংক্রমণ, যৌনাঙ্গে সংক্রমণ এবং হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরুষদের তুলনায় চার গুণ বেশি। শুধু তাই নয়, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে অনিয়মিত ঋতুচক্র, বন্ধ্যাত্ব এবং মিলনে অনীহাও দেখা যায়।

পুষ্টিবিদদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে খাবার সময় এবং খাবার ধরন, এই দুটি বিষয়ের উপর নজর দিতে হয়। যেহেতু নারীদের সংক্রমণজনিত সমস্যাগুলো বেশি, তাই সংক্রমণ রোধ করতে পারে এমন খাবার বেশি করে খেতে পরামর্শ দেন তারা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে মিষ্টিজাতীয় খাবার কম খাওয়া এবং গোপনাঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।

ডায়াবেটিসে আক্রান্ত নারীদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি?

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে, হৃদরোগ সংক্রান্ত জটিলতাও বেড়ে যেতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে এই রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে রক্ত জালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধমনীর মধ্যে দিয়ে অনিয়ন্ত্রিত ভাবে রক্ত প্রবাহিত হতে থাকে, রক্ত চাপ বেড়ে যায়। সেখান থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit