বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

বিনোদন ডেস্ক : দেশজুড়ে ২৬টি এবং ঢাকায় ৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ওরা ৭ জন’। এ সিনেমায়  ৭ বীর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

একই দিনে দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’। সিনেমার গল্প গড়ে উঠেছে, ১৯৭১ সালের ঘটনা ফরাসি যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেন জ্যঁ কুয়ে। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী।

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘জেকে ১৯৭১’ ছবির নামভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি। এ ছাড়া পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীলসহ আরও প্রায় ৩৬ জন অভিনয়শিল্পী কাজ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit