মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এবার জেলে শাহরুখপত্নী গৌরী খান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : অভিযোগ সূত্রে জানা যায়, যশবন্ত শাহ  বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা করেছেন। লখনৌয়ের সুশান্ত গলফ সিটির তুলসিয়ানি গলফ ভিউর অ্যাপার্টমেন্টটি অন্য একজনকে দেয়া হয়েছিল। তারপরও জোর করে সেটি নিজের নামে করে নেন বলে অভিযোগ গৌরীর বিরুদ্ধে। মামলায় গৌরী ছাড়াও অনিল কুমার তুলসিয়ানি এবং তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির কর্ণধার মহেশ তুলসিয়ানির নামও রয়েছে। 

যশবন্তের দাবি, তিনি মোটা অঙ্কের অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু ৮৬ লাখ টাকা দিয়েও তিনি সেই ফ্ল্যাটের চাবি হাতে পাননি। অভিযোগপত্রে উল্লেখ করেন, ৮৬ লাখ টাকা দিয়ে কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তবে নির্ধারিত সময় পার হলেও সেই  ফ্ল্যাটের চাবি মেলেনি। 

তবে এই মামলায় গৌরী কেন? এই উত্তর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। প্রতিবেদন থেকে জানা যায়,  শাহরুখপত্নী তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তার দ্বারা প্রভাবিত হয়েই তিনি ফ্ল্যাট কিনেছিলেন। আর গৌরী যেহেতু কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই বিশ্বাসভঙ্গের দায় তার ওপর পড়ায় তিনি মামলা করেন। 

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌরী খান। বর্তমানে তার সঙ্গে ওই প্রতিষ্ঠানের যোগাযোগ কিংবা চুক্তি আছে কি না, তা জানা যায়নি।

সূত্র: আজকাল

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit