মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড 

জিন্নাতুন ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

জিন্নাতুন ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) ধারায় প্রত্যককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, একই আইনের ৭ ধারায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ওই আইনের ৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, ৯ ধারায় সাত বছরের দণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।

আসামিরা হলেন, হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন। আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। তাদের এই সাজা একসঙ্গে চলবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ অক্টোবর রংপুরের কালীগঞ্জের ভোটমারী মসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করছিলেন জেএমবি সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ফায়ারিং পিন, একটি ম্যাগাজিন, দুইটি তাজা গুলি, মোবাইল, জিহাদী বই, গান পাউডার, বিস্ফোরক দ্রব্য, বেয়ারিং বল ৪০০টি, চারটি সান লাইট, জিহাদ কেন প্রয়োজন এমন বই ১৯৯টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর অসংখ্য বই জব্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit