মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

২৩০ বোতল স্পিরিটসহ সিএনজি চালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট থেকে পুলিশ ২৩০ বোতল স্পিরিটসহ এক সিএনজি চালককে গ্রেফতার করেছে। গ্রেফতার মো.সবুজ (৩৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের জসিম খোনারের বাড়ির আবুল হাসেমের ছেলে।  

বুধবার (১ মার্চ) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় হয়। এর আগে, গতকাল রাতে তাকে উপজেলার সুন্দলপুর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার বিট্রিশ সাহেবের বাড়ির দরজায় পুলিশ ব্যারিকেড দিয়ে একটি সিএনজি আটক করে। তাৎক্ষণিক সিএনজিতে থাকা মাদক কারবারি বাটু পুলিশ দেখে পালিয়ে যায়। ওই সময় সিএনজি তল্লাশী করে ২৩০ বোতল স্পিরিট জব্দ করা হয়।  

কবিরহাট থানার (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  পালিয়ে যাওয়া মাদক কারবারি বাটু সবুজের সিএনজিতে বহন করে এলাকায় অবৈধ স্পিরিট বেচাকেনা করত।  জব্দকৃত স্পিরিটের মূল্য ৬৯ হাজার টাকা।  

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit