শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম

কী কথা হলো তুর্কি-ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা দেখা করেন।

অন্যদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার হ্যান্ডেলে বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগ্লু ‘অপারেশন দোস্ত’ এবং এর সঙ্গে জড়িত সব কর্মীর জন্য যে উষ্ণ প্রশংসা করেছেন, সেটিকে তিনি স্বাগত জানিয়েছেন।জয়শঙ্কর বলেন, বৈঠককালে জি-২০ এজেন্ডা, ইউক্রেন সংঘাত এবং আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।

এদিকে ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ৪৪ হাজারের বেশি মানুষের প্রাণ হারানোর কথা জানানো হয়েছে তুর্কি সরকারের পক্ষ থেকে। বিগত ১০০ বছরের মধ্যে ভয়াবহ ওই ভূমিকম্প প্রতিবেশী সিরিয়াতেও আঘাতে হানে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অর্থাৎ দুই দেশ মিলে অর্ধ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।     

 

 

কিউএনবি/আয়শা/০১ মার্চ ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit