শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সেই ঘটনার পর বিমান মহড়া চালিয়েছে রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের আকাশে ড্রোনসদৃশ বস্তু দেখা যায়। এই ঘটনার পর সেখানকার পুলকোভা বিমানবন্দরের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। যদিও ১ ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর দুইটার দিকে পুলকোভা বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হয়। রাশিয়া জানিয়েছে, এই ঘটনার পর তাদের প্রতিরক্ষা বাহিনী বিমান মহড়া চালিয়েছে। এতে আকাশযান প্রতিরোধক যুদ্ধবিমান অংশ নেয়।

পুলকোভা বিমানবন্দরে ফ্লাইট স্বাভাবিক হওয়ার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান নিয়ে তাদের পশ্চিমা অঞ্চলের আকাশে মহড়া চালিয়েছে বিমানবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মহড়ায় প্রতিরক্ষাবাহিনী  শনাক্তকরণ, বাধাপ্রদান এবং লক্ষ্যবস্তু নির্ণয়ের কাজ করে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইউক্রেন তাদের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার ‘ব্যর্থ’ চেষ্টা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit