রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেসিকে সেরা বলে মেনে নিচ্ছেন এমবাপ্পেও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসির হাতেই যে ফিফা বর্ষসেরার পুরস্কার যাবে সেটা একরকম অনুমিত ছিল। যা একটু সন্দেহ ছিল সেটা কিলিয়ান এমবাপ্পের জন্যই। বিশ্বকাপে যে দারুণ পারফর্ম করে দলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন ২৩ বছর বয়সী তারকা। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে করেছেন হ্যাটট্রিক। টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারার আগে ৮ গোল করে হয়েছেন আসরের সেরা গোলদাতা। ক্লাব পিএসজির হয়েও বছরজুড়ে দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স।

তবে বিশ্বকাপ ফাইনালের মতো বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়েও শেষ পর্যন্ত মেসির সঙ্গে পেরে ওঠেননি এমবাপ্পে। আর্জেন্টিনার মহাতারকার পেছনে থেকে দ্বিতীয় হওয়াটা হাসিমুখে মেনেও নিয়েছেন। তাই তো বর্ষসেরা ঘোষিত হওয়ার পর মেসিকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছেন তিনিই। শুধু অনুষ্ঠানের সময় অভিনন্দন জানিয়েই ক্ষান্ত হননি এমবাপ্পে, অনুষ্ঠানের শেষেও ইনস্টাগ্রামে আরও একবার  অভিনন্দন জানিয়েছেন সাতবারের বর্ষসেরাকে।

ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, ‘লিও মেসিকে অনেক অনেক অভিনন্দন।’ শুধু এটুকু লিখে থেমে যাননি এই ফরাসি। এরপর লিখেছেন, ‘তুমিই সেরা।’ফিফা বর্ষসেরার সেরা তিনে ছিলেন মেসি, বেনজেমা ও এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর পথে দারুণ পারফরম্যান্স দেখান বেনজেমা।

তবে বিশ্বকাপের ঠিক আগে ইনজুরিতে পড়ায় খেলতে পারেননি আরবের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসরটি। দ্য বেস্টের মঞ্চে ৩৪ ভোট নিয়ে তৃতীয় হয়েছেন তিনি। দ্বিতীয় হওয়া এমবাপ্পে ভালোই লড়াই করেছেন মেসির সঙ্গে। ৪৪ ভোট গেছে তার বাক্সে। আর সেরা হওয়া মেসি পেয়েছেন ৫২ ভোট। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit