বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

খাদ্য নিয়ে প্রতিবেশী দেশের সতর্কতার পর কৃষিতে মৌলিক পরিবর্তনের নির্দেশ কিম জং উনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

খাদ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার সতর্কতার পর কর্মকর্তাদের কৃষিতে উৎপাদনের লক্ষমাত্রা অর্জনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সেন্ট্রাল কমিটির অষ্টম সভায় কিম এই নির্দেশ দেন। 

আল জাজিরার খবর অনুসারে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কৃষিতে মৌলিক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক বলয় থেকে বিচ্ছিন্ন দেশটিতে ভয়াবহ ‘খাদ্য সংকট’ দেখা দিয়েছে এমন সতর্কতার পর কিম এমন নির্দেশনা দিলেন। সোমবার ওয়ার্কাস পার্টির সভায় কিম জং উন দেশের খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের ওপর জোর দেন।

উত্তর কোরিয়া শাসন করা পরিবারের কিম জং উন তৃতীয় প্রজন্ম। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ায় ‘ভয়াবহ খাদ্য সংকট’ রয়েছে বলে তাদের মনে হয়েছে। দেশটিতে অনাহারে মৃত্যু হয়েছে এমন রিপোর্টও তাদের কাছে আছে। প্রতিবেশী ‘শত্রু’ দেশের এমন মন্তব্যের পর কিম জং উন কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার কথা বললেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit