রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের পুরস্কার, থমথমে এমবাপ্পে!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছরের ১৮ ডিসেম্বরের মতো ফিফার বর্ষসেরা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের রাতেও মন ভাঙল কিলিয়ান এমবাপ্পের! কারণ এই রাতটাও ছিল আর্জেন্টিনার। মেসি জিতলেন বর্ষসেরার সম্মান। এমিলিয়ানো মার্টিনেজ জিতলেন সেরা গোলরক্ষকের পুরস্কার আর লিওনেল স্কালোনি জিতে নেন সেরা কোচের সম্মান।

এমিলিয়ানো মার্টিনেজের হাতে যখন সেরা গোলরক্ষকের পুরস্কার উঠল, তখন ক্যামেরা ধরে কিলিয়ান এমবাপ্পেকে। ফরাসি তারকা নিজেও বুঝতে পারেননি, তার দিকে ধরা হয়েছে ক্যামেরা। এমবাপ্পের মুখের অভিব্যক্তি ধরা পড়ে তখন। তার মুখ থমথমে। বজ্রাহতের মতো এমবাপ্পে তাকিয়ে মার্টিনেজের দিকে।

আর্জেন্টাইন গোলকিপারের সঙ্গে এমবাপ্পের মাঠে ও মাঠের বাইরের লড়াই নিয়ে মহাকাব্য রচনা হয়ে যাবে। কাতার বিশ্বকাপ ফাইনালের আগে থাকতেই শুরু হয়েছিল কথার যুদ্ধ। ফাইনালের পরেও চলে তা। মার্টিনেজের সঙ্গে বর্ষসেরা গোলকিপার হওয়ার দৌড়ে ছিলেন থিবাও কুর্তোয়া এবং ইয়াসিন বোনু। কিন্তু মার্টিনেজ যে বর্ষসেরা গোলকিপার হবেন, সেই দেওয়াললিখন অনেকেই বহু আগে পড়ে ফেলেছিলেন। মার্টিনেজের হাতে যখন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার ওঠে, তখন এমবাপ্পে চুপচাপ।

মার্টিনেজ অবশ্য এমবাপ্পেকে নতুন করে কটাক্ষ করেননি।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit