রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাকিব-তামিম ‘দ্বন্দ্ব’ ইস্যুতে হাথুরুর কড়া বার্তা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের খবরে গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এই তথ্য সামনে নিয়ে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই। এরপর নিজেদের মধ্যে সমস্যার কথা অস্বীকার করেননি তামিমও। তবে তিনি বলেছিলেন, ‘মাঠের ঘটনাই ম্যাটার’ করে তার কাছে। তার সুরেই কথা বলছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। 

বুধবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। এর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সাকিব-তামিম দ্বন্দ্বের ব্যাপারে প্রশ্ন গিয়েছিল তার কাছে।

জবাবে লঙ্কান কোচ বলেছেন, ‘প্রথমত আমি কেবল সাত দিন ধরে এখানে আছি। আমি এমন ড্রেসিং রুম ও দলে ছিলাম যেখানে সবার সঙ্গে সবার মিলতো না। কিন্তু তারাও এগিয়ে এসেছে, দল হিসেবে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি এটাই প্রত্যাশা করবেন। আপনার সেরা বন্ধু হয়ে ডিনারে যাওয়ার দরকার নেই। যতক্ষণ এটা প্রভাব রাখছে না, আমি কোনো সমস্যা দেখি না।’ 

ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে এমন খবর বাইরে আশা কি আদর্শ? এমন প্রশ্নে হাথুরু বলেছেন, ‘আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার নেই। এটা কি সিরিজ সম্পর্কিত কিছু? এটা কোনো কিছুর জন্যই আদর্শ সময় না। এটা আদর্শ সময় হচ্ছে সিরিজের ব্যাপারে প্রশ্ন করা।’

বাংলাদেশের হয়ে চন্ডিকা হাথুরুসিংহে কাজ করেছিলেন আরও প্রায় সাড়ে পাঁচ বছর আগে। ২০১৭ সালে চাকরি ছেড়েছেন তিনি। এই সময়ে বদলে গেছে অনেককিছুই। হাথুরুসিংহে সেটিকে কীভাবে দেখছেন? জবাবে তিনি বলছেন, ‘উন্নতিই দেখছি।’

তিনি বলেছেন, ‘তারা অনেক উন্নতি করেছে। নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে উন্নতি হয়ে। কীভাবে তারা প্রস্তুতি নিতে চায়, তারা অনেক উন্নতি করেছে এ বিষয়েও। তরুণরা জানে কীভাবে প্রস্তুতি নিতে হয়, নিজেদের ভূমিকা পালন করতে হয়। এদিকটাতে তারা উন্নতি করেছে।’

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit