রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণার পর সৌদির প্রশংসায় যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল আল সৌদ রবিবার কিয়েভ সফরে যান। ৩০ বছরে কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এটা ছিল প্রথম কিয়েভ সফর। এই সফরে সৌদি আরব ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এরমধ্যে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা এবং ৩০০ মিলিয়ন ডলার তেল সহায়তা।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে রবিবার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। জেলেনস্কি বলেন, তিনি প্রত্যাশা করছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ দুই দেশের মধ্যে উপকারী সংলাপের উদ্দীপক হিসেবে কাজ করবে।

জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনে শান্তি, সাবভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমাদের জন্য এবং বিশ্ব সমাজের (ওয়ার্ল্ড সোসাইটি) জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন সোমবার কিয়েভকে সৌদি আরবের সহযোগিতা প্যাকেজের জন্য ধন্যবাদ দিয়েছে।

সৌদি বিশ্লেষক আলি শিহাবি বলেছেন, প্রিন্স ফয়সালের কিয়েভ সফরের মধ্য দিয়ে এটা স্পষ্ট যে, রিয়াদ ইউক্রেন-রাশিয়া উভয়ের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম। ইউক্রেন যুদ্ধে সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নিয়েছে। গতবছর মুসলিম বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশটি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে মধ্যস্থতা করে। ওই মধ্যস্থতায় আমেরিকার দুইজন এবং যুক্তরাজ্যের পাঁচজন নাগরিককে মুক্তি দেয় রাশিয়া। সূত্র: আল আরাবিয়া 

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit