রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিচ্ছে হংকং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে বুধবার থেকে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। মাস্ক পরার প্রায় এক হাজার দিনের এ বাধ্যবাধকতা বাতিল হচ্ছে। 

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এ ঘোষণা দেন। খবর এএফপি’র।

বিশ্বের সর্বশেষ শহরের একটি হংকং যেখানে দুই বছরের বেশি বয়সী সকলের জন্যে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। না পরলে তাকে এক হাজার ২৭৫ মার্কিন ডলার জরিমানা দিতে হতো।

লি মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে বলেছেন, আমি ঘোষণা করছি ইনডোর, আউটডোরসহ গণপরিবহনেও মাস্ক পরার বাধ্যবাধকতা আগামীকাল ১ মার্চ থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। 

তিনি আরো বলেছেন, হাসপাতাল ও বৃদ্ধাশ্রমগুলো তাদের নিজস্ব নিষেধাজ্ঞা জারি করতে পারে।

হংকংয়ে তিন বছর আগে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। প্রায় এক হাজার দিন এ নিয়ম কার্যকর ছিল।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit