রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ইউনিয়ন আ‘লীগের উদ্দ্যোগে এক শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা প্রাথমিক বিদ্যালয় মাঠে আ‘লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর আলম সাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আব্দুল্লাহ হক, সাবেক মেয়র কামাল পাশা, শ.ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইসচেয়ারম্যার পারভিন আক্তার, আ‘লীগ নেতা আলী আসগর, এডভোকেট মুজিবুর রহমান, বিপ্লব মজুমদার, বিভাস সরকার, হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

বক্তরা বলেন, বিএনপি‘র নেতাকর্মীরা জনসমর্থন হারিয়ে আবল-তাবল বর্তমানে বকছেন। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ মেট্রোরেল, পদ্মা সেতু, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা ছয় লেন সড়কসহ বড় বড় উন্নয়ন করেছেন দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে উন্নয়নের মহাসমুদ্রে প্রলয় ঘটিয়েছেন তিনি। কোন প্রকার ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে, তার জবাব দিতেই সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ শুরু করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit