শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

আখালিয়া বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। তাই শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরোও বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের মেধা দিয়ে পরীক্ষায় ভালো ফলাফল এনে তোমাদের মুখ উজ্জ্বল এবং স্কুলের সুনাম অর্জন করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান। তিনি সোমবার (২৭ ফ্রেরুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শিমুল চক্রবর্ত্তী পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, ওপেন স্কাউট গ্রুপ সিলেট সিটি কর্পোরেশনের মো. ওয়াহিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমিরুল ইসলাম, পুখরাজ মৌলি সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল্লাহ খান, পপি দাস, হীরক চক্রবর্ত্তী, আখলাক হোসেন, পপি রানী দাস, উর্মিলা দেব পূর্ণিমা, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ খান, সুমি খানম, রুবেল দাসসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে থেকে বক্তব্য রাখেন হালিমা আক্তার ও মুন্না আহমদ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের ক্রেষ্ট হাতে তোলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit