বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

সুইডেনের ন্যাটোর সদস্য হওয়া নিয়ে যা বলল তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক সমর্থন না করায় আটকে আছে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য পদ। চলতি বছরের জানুয়ারিতে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে এ সংক্রান্ত আলোচনা স্থগিত করে আঙ্কারা। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু সোমবার বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আগামী ৯ মার্চ আলোচনা অনুষ্ঠিত হবে।

আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় পর্যায়ের এ বৈঠক হবে ব্রাসেলসে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো। এর আগে গত বছরের জুন মাসে স্পেনের মাদ্রিদে একটি ত্রিপক্ষীয় প্রোটোকল স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুয়ায়ী তুরস্কের দেওয়া শর্ত বাস্তবায়ন করার কথা সুইডেনের। 

কাভুসোগ্লু বলেন, মাদ্রিদে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী সুইডেন তার প্রতিশ্রুতি পূরণ না করার আগ পর্যন্ত সম্মতি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে ফিনল্যান্ডের বিষয়টিকে আন্তরিকভাবে দেখা হচ্ছে বলেও জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit