রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

যে কারণে বদলে যাচ্ছে নোকিয়ার লোগো

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে পুরোনো ভাবধারা থেকে এবার বেরিয়ে আসতে চলেছে নোকিয়া। ৬০ বছর পর প্রথমবারের মতো কোম্পানির আইকনিক লোগো বদলে ফেলার ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতি রয়েছে, যা থেকে ‘NOKIA’ শব্দটি গঠিত হয়েছে। আগে কোম্পানির লোগোতে শুধু নীল বোল্ড ও জেনেরিক লেটার ছিল। তবে এখন ব্যবহারকারীরা লোগোতে রঙিন আরও চাকচিক্য দেখতে পাবেন।

বর্তমানে অন্যান্য নতুন কোম্পানির তুলনায় নোকিয়ার মোবাইল ফোন বিক্রি কম। এখন কোম্পানি তাদের লোগো পরিবর্তন করে পরিবর্তনের ইঙ্গিত দিলো। 

নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক বলেছেন, ‘কোম্পানি এখন আর কেবল স্মার্টফোন উৎপাদনকারী হিসেবে নিজের পরিচয় দিতে চায় না। আমরা এখন একটি বাণিজ্যিক প্রযুক্তি কোম্পানি হিসেবে নিজেদের তুলে ধরব। নোকিয়া এখন বিভিন্ন ব্যবসায়িক বিকল্পে বিনিয়োগের সঙ্গে সম্প্রসারণের পরিকল্পনা করছে।’

স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য গ্যাজেটের দিকেও নজর দিচ্ছে নোকিয়া। এমনকি স্মার্টফোনগুলোতে আসছে নতুনত্ব। নতুন নোকিয়া এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে সবার। গ্রাহকদের মুগ্ধ করেছে এর রঙের ব্যবহার।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit