শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

দুই ভাইকে কুপিয়ে হত্যা: সোনারগাঁওয়ে ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম (পিপিএম, বিপিএম বার)।

সোমবার দুপুরে নিহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

রোববার দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হয় আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি। তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনো চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে রোববার রাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit