বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

যুদ্ধের মধ্যেই ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রোববার কিয়েভ সফরে গেলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফাহান আল-সৌদি।

গত ৩০ বছরের মধ্যে এই প্রথম সৌদির কোনো ঊর্ধ্বতন কূটনীতিক ইউক্রেন সফর করলেন। খবর আনাদোলুর।

কিয়েভে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, আপনার এ সফর ইউক্রেনকে আপনাদের সমর্থনের গুরুত্বপূর্ণ একটি প্রমাণ।

তিনি আরও বলেন, সৌদি সরকার এবং জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ার জন্য।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের স্বার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই আমরা। তিনি যুদ্ধ বন্ধে শান্তি আলোচনারও প্রস্তাব দেন জেলেনস্কিকে।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit