বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

সকালের নাশতায় কি চা বিস্কুট খাচ্ছেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : যদি তাই হয়, তবে কিন্তু ভয়ংকর বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। কেননা ঘুম থেকে উঠেই যদি সকালের  নাশতায় এ জুটিকে স্থান দেন তবে আপনাকে নানা রকমের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই সকালের দৃশ্যে এ খাবারকে বেছে নেয়ার প্রবণতা রয়েছে। এতে সকালে আলাদা করে নাশতা বানানোর ঝক্কি-ঝামেলা থেকে বাঁচা যায়, তেমনি সময়ও বাঁচে।

কিন্তু পুষ্টিবিদরা বলছেন, এ অভ্যাস শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ হিসেবে তারা বলছেন, সকালে পেট খালি থাকে। এমন অবস্থায় চা বিস্কুট খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, যা রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করে। দিনের শুরুতে এমন খাবার বেছে নিলে ভুগতে হতে পারে অন্ত্রের সমস্যাতেও। দীর্ঘদিন এ খাবার চালিয়ে যাওয়ার অভ্যাসে পেটে মেদের পরিমাণও বাড়তে থাকে। পড়তে পারেন আলসারের মতো জটিল রোগে।

চায়ের মধ্যে দুধ চা খাওয়ার অভ্যাস থাকলে এ সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। তাই এমন খাবার দিয়ে কখনোই দিনের শুরু করা উচিত হবে না।

দিনের শুরুতে ঝটপট নাশতা সারতে প্রথমে খালিপেটে বেছে নিন এক কাপ চিরতা কিংবা ত্রিফলার রসকে। খেতে পারেন ইসবগুলের পানীয়ও।

এরপর রান্নার ঝামেলা থেকে বাঁচতে বেছে নিতে পারেন ওটস এবং সেদ্ধ ডিমকে। যেহেতু বাজারে ওটসের দাম একটু বেশি তাই ওটসের বিকল্প হিসেবে বেছে নিতে পারেন পাউরুটিকে।

এই দিয়ে সকালের নাশতা সেরে শেষে খেতে পারেন একটি পাকা কলা। সকালের এ স্বাস্থ্যকর খাবারই সারাদিন আপনাকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে পারবে বলে মনে করছেন পুষ্টিবিদরা।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit