রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ

আনুষ্ঠানিক ভাবে বাজারে এলো ‘সোপিয়া’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। 

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। 

বেসিস সফটএক্সপো ২০২৩ এর এই প্রদর্শনীতে অফিসিয়ালি ভাবে লঞ্চ হলো বাংলাদেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও প্লাটফর্ম ‘সোপিয়া’। বাংলাদেশ ই-কমার্স ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে শুক্রবার বিকেলে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘সোপিয়া ইনোভেশন লিমিটেড’ এর ম্যানিজিং ডিরেক্টর মোঃ একরামুল হক। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনীতে ‘সোপিয়া’ এর স্টলে থাকছে ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েব সাইট খোলার মাধ্যমে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার জিতার সুযোগসহ নানা আয়োজন। 

‘সোপিয়া’ এর নির্বাহী পরিচালক আসাদ বিন আব্দুল্লাহ বলেন, ‘সোপিয়া’ হলো একটি এসএএএস- ভিত্তিক সিএমএস প্ল্যাটফর্ম। যার মাধ্যমে আপনি ৩০ মিনিট সময়ে নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার প্রফেশনাল ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও ওয়েবসাইট একদম বিনামূল্যে। এতে করে অনলাইন প্লাটফর্মে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেশের আর্থ সামাজিক ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে এবং ডিজিটাল বাংলাদেশ অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা সর্বশেষ আপডেট এবং সবচেয়ে সুবিধাজনক প্যাকেজ, থিম, প্লাগইন, উইজেট, হোস্টেড সল্যুশন এবং উন্নত প্রযুক্তিসহ মান সম্পন্ন ই-কমার্স ওয়েবসাইট ,ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির সমাধান প্রদানের ওপর গুরুত্ব দিয়ে প্লাটফর্মটি বাজারে এনেছি। এমনকি যাদের কোন কোডিং বা প্রযুক্তিগত জ্ঞ্যান নেই তারাও একটি সুন্দর ওয়েব সাইট সেট আপ করতে পারবেন এবং এর সবই সম্ভব কেবল ‘সোপিয়া’তেই।

বেসিস সফটএক্সপোর উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এবারের বেসিস সফটএক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলছে। আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট  (https://softexpo.com.bd/) থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit