শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ফের দল বদল করলেন মাহাথির মোহাম্মদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পেজুয়াংয়ের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরমিন বানিয়ান পাহামিন একটি ফেসবুক পোস্টে জানান, মাহাথির মোহাম্মাদসহ তার প্রতিষ্ঠিত পেজুয়াং তানাহ এয়ার দলের আরও ১৩ জন সম্প্রতি পুত্রায় যোগ দিয়েছেন। আরমিন বলেন, ‘সফল হওয়ার জন্য মিশন ও লক্ষ্য স্পষ্ট হতে হবে। মালয়েশিয়ার জনগণ, দল ও সংগঠনের ঐক্যের জন্য আমাদের মূল লড়াই।’ নতুন দলে মাহাথির কোনো পদে থাকবেন কি না তা এখনও জানা যায়নি।

গত সপ্তাহে ড. মাহাথির এক সাক্ষাৎকারে বলেছেন, পুত্রা দলের প্রধানের কাছ থেকে উপদেষ্টা হিসেবে যোগদানের জন্য তিনি প্রস্তাব পেয়েছেন। ওই প্রস্তাব তিনি বিবেচনা করছেন। তিনি বলেন, এই আমন্ত্রণ গ্রহণ না করার কোনো কারণ দেখছি না। তবে প্রস্তাবটি বিবেচনা করার জন্য আমি সময় নিচ্ছি। পুত্রায় যোগদান আমার রাজনৈতিক সংগ্রামরে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি উপযুক্ত মনে করি তাহলে সদস্য হওয়ার জন্য আবেদন করব। তারা যদি আমাকে উপদেষ্টা হিসেবে পেতে চায়, তাহলে আমি সেটাও হতে পারি।

সম্প্রতি ২০২০ সালে নিজের প্রতিষ্ঠিত দল পেজুয়াং ত্যাগের ঘোষণা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে নভেম্বরে অনুষ্ঠিত ১৫তম সাধারণ নির্বাচনে পেজুয়াংয়ের নেতৃত্বে গেরাকান তানাহ এয়ার (জিটিএ) জোট গড়েছিলেন।
দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা সবশেষ জাতীয় নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন। ৫৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে যান মালয়েশিয়ার প্রবীণ এই রাজনীতিবিদ।

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit