রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

কি-বোর্ডের F বাটন, কোনটার কী কাজ?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কি-বোর্ডের একেবারে উপরে F1 থেকে F12 পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। কিন্তু অনেকেরই অজানা যে, ওই কিগুলো কম্পিউটারের সামনে আপনাকে স্মার্ট করে তুলবে। দ্রুত কাজ সেরে ফেলার পক্ষে যথেষ্ট।

F1: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই কবু টিপলে। অর্থাৎ, আপনি কোনো একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। F1 টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রামের বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর সমেত একটি স্ক্রিন খুলে যাবে।

F2: কোনো একটি ফাইল বা ফোল্ডারের rename দিতে গেলে, অনেকেই মাউসের সাহায্য নেন। শর্টকাটটা হলো F2। মাউসের প্রয়োজনই পড়বে না।

F3 : কোনো একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই কি টিপলে।

F4 : উইন্ডো বন্ধ করার জন্য F4 দারুণ শর্টকাট। Alt+F4 টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।

F5 : কোনো একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউস নাড়াচড়ায় সময় নষ্ট না করে F5 টিপে দিন।

F6 : এই কবু টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।

F7 : মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ডকুমেন্ট বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দেবে F7। এটি স্পেলিং ডায়ালগ ওপেন করার বহুল ব্যবহৃত শর্টকাটও।

F8 : উইন্ডোজের বুট মেন্যুকে ব্যবহার করতে পারবেন এই কি এর মাধ্যমে।

F9 : মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও মাইক্রোসফট আউটলুকে ইমেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট কি এর সাহায্যে।

F10 : কোনো একটি অ্যাপ্লিকেশনে মেন্যু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউসে। দরকারই পড়ে না যদি আপনি shift+F10 ব্যবহার করেন। দেখাবেন, রাইট ক্লিকের কাজ হয়ে যাবে।

F11 : ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরোতে কাজ করে F11 কি।

F12 : মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট Save as করতে গেলে মাউসের সাহায্য না নিয়ে এই কি-এ শর্টকাটে সেরে ফেলুন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit