শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশ ব্যাপী বিপ্লব ঘটাতে হবে– কৃষিবিদ ড. মোঃ রেজাউল করিম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সংগনিরোধ উইং এর পরিচালক কৃষিবিদ ড. মোঃ রেজাউল করিম বলেছেন, লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশ ব্যাপী বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। ভিটামিন সি-এর প্রধান উৎস হলো লেবু জাতীয় ফসল। উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে।

তিনি শনিবার দুপুরে সিলেট জেলা পরিষদের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল কর্তৃক আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা-২০২২-২৩ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশররফ হোসেন খান এর সভাপতিত্বে কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, এস.আর.ডি.আই সিলেটের সিএসও ড. মুনফিক আহমদ চৌধুরী, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার তমিজ উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মিজানুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ।গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির উপস্থাপনায়ন কর্মশালায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলার উপ-পরিচালক, জেলার প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit