বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ধানমন্ডির লেকে ভাসল যুবকের অর্ধগলিত লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি লেক থেকে শাহিন আলম (২৫) নামে এক গাড়ি চালকের ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে ধানমন্ডি ১৫ নম্বর লেকের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে লাশ পাঠায় পুলিশ।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, সকালে খবর পেয়ে লেকের পানিতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। লাশের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে শাহিন আলমের পরিচয় পাওয়া যায়। তার বাবার নাম সিরাজ পাটোয়ারী। গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। মোহাম্মদপুর কাটাসুর এলাকায় থাকতেন তিনি। 

ওসি জানান, শাহিনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে- তিনি মাদকাসক্ত ছিলেন। জুয়া খেলে ঋণগ্রস্ত ছিলেন তিনি। পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। বুধবার তিনি বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, গত দুই দিন আগে লেকের পানিতে ডুবে মারা গেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শাহীন আলমের বাবা সিরাজ পাটোয়ারী বলেন, বুধবার রাত ১১টার দিকে তার মোবাইল বন্ধ পাই। ভেবেছিলাম তার কোনো বন্ধুর বাসায় বা কোনো কাজে আছে। সে কারণে থানায় অভিযোগ করা হয়নি। আজ সকালে দশটার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ধানমন্ডি লেকে গিয়ে শাহিনের লাশ শনাক্ত করি। 

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit