রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কাউন্সিলর সিকন্দর আলীর নাগরিক গণসংবর্ধনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। সিলেটের সার্বিক উন্নয়নে সব ধর্মের প্রতি সম্মান রেখে সুন্দর, আধুনিক ও স্মার্ট নগরী গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সিলেটের উন্নয়নে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মেয়র বলেন, আমি সিলেটের উন্নয়নে কাজ করছি কি না সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিলেটে এসে বলে গেছেন। তাই কেউ আমাকে সার্টিফিকেট দেওয়া লাগবে না। তিনি আরও বলেন, আমাকে যদি আপনাদের সেবক হিসেবে রাখতে চান তাহলে আমি আগামী সিসিক নির্বাচনে আপনাদের প্রতিনিধি হয়ে মাঠে থাকতে চাই।তিনি গত শুক্রবার রাতে নগরীর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিকন্দর আলীর নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সিলেট মহানগরের প্রতিটি ওয়ার্ডকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

শিক্ষিত কর্মবান্ধব, কারিগরি শিক্ষার প্রতি তরুনদের উৎসাহিত করতে হবে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। মন-মানসিকতা ভালো থাকলে দেশ, পরিবার, সমাজের উন্নয়নে কাজ করা সম্ভব।সংবর্ধিত অতিথির বক্তব্যে কাউন্সিলর সিকন্দর আলী বলেন, আমি দীর্ঘ বিশ বছর ধরে আমি এই ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে যে ভালবাসা, সম্মান দিয়েছেন আমি আজীবন মনে রাখবো। আগামী নির্বাচনের আগে এই ওয়ার্ডে যে সব অবকাঠামো রয়েছে তা সম্পন্ন করার চেষ্ঠা করবো। তিনি বলেন বর্তমান সরকারের বরাদ্দের কারণে ১২নং ওয়ার্ডের উন্নয়ন করা সম্ভব হয়েছে।১২ নং ওয়ার্ড গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পয়েন্টে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ¦ শফিক মাহমুদ। পরিচালনায়– বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্ঠা এডভোবেক মাহফুজুর রহমান, উপ-দপ্তর সম্পাদক ও শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের উপদেষ্ঠা মো: মজির উদ্দিন, সংরক্ষি ওয়ার্ডের কাউন্সিলর মাসুদা সুলতানা সাকী।

কবি মীন সুফিয়ানের সাবলিল উপস্থাপনায় অনুষ্টানে পরিবার ও কাজিরবাজার মৎস আড়তদার সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন হাজী জাহাঙীর আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন- কর আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম রুমন, সাংবাদিক ফয়সল আলম, লেবার পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, শেখঘাট মসজিদ কমিটির সেক্রেটারী ও স্বাদ এর ম্যানেজিং ডাইরেক্টর নুরুল আলম, সমাজসেবক ছালিক আহমদ, রাজনীতিবিদ দেওয়ান আরাফাত জাকী, ব্যবসায়ী আসলাম উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ময়নুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুহেল আহমদ, বাবুল আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্টানে মানপত্র পাঠ করেন- সহকারী অধ্যাপক ও ১২ নং ওয়ার্ড নাগরিক সংবর্ধনা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক সৈয়দ মহিউদ্দিন ইকবাল।গণসংবর্ধনা অনুষ্টানের আগে ১২ নম্বর ওয়ার্ডের ১৪টি ব্লকের পক্ষ থেকে স্থানীয় জনতা মিছিল সহকারে এসে যোগ দেন। অনুষ্টান শুরুর আগে ১২ নং ওয়ার্ডের বিগত দিনের উন্নয়ন সম্বলিত একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এবং শুরুতেই বেলুন উড়িয়ে আনুষ্টানিকভাবে অনুষ্টানের শুরু করা হয়। শেষ দিকে সংবর্ধিক কাউন্সিলর সহ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit