রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন । ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াত কর্মি গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও ভ্যান চালক নিহত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার আমবাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় বাস ও ভ্যান মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও ভ্যান চালকের মৃত্যু, আহত হয়েছেন তিন জন। শুক্রবার সন্ধ্যা আনুঃ সাড়ে ৭টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।জানাগেছে পত্নীতলায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে যাত্রী নিয়ে একটি ভ্যান নজিপুর থেকে আমবাটির দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতীর বাসের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত হয়। এঘটনায় আহত ৫জনকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় এবং ভ্যান চালকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো সেখানে তার মৃত্যু হয়। নিহতরা সকলেই ভ্যানের যাত্রী। আহত তিন জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাঁটা গ্রামের মোঃ রাসেলের স্ত্রী সানজিনা বিবি (২৭), একই এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী ও সানজিনার মা শরিফা বিবি (৪৫) ও উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান (৪০)। দুর্ঘটনায় আহতরা হলেন- উপজেলার পাটিচরা ইউনিয়নের পাহাড়কাঁটা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সামিম হোসেন (৩০), নিহত সানজিনার ছেলে মোঃ সোহান (৩) এবং মহাদেবপুর উপজেলার খাজর নাটুয়াপাড়া হরিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২২)।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় কবলিত ভ্যান ও বাসটি জব্দ করা করা হয়েছে তবে ঘটনার পর বাস চালক পালিয়েগেছে।

কিউএনবি/অনিমা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit