রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আলিয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন  ডেস্ক : ২০২০ সালে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে স্ত্রী প্রযোজক আলিয়া আলিয়াস জৈনবের দাম্পত্যকলহ মিডিয়ার সামনে আসে। নওয়াজের বিরুদ্ধে মামলার পর সে আগুন নিভে গেলেও মাসখানেক আগে নওয়াজের মা মামলা করলে সে আগুন আবার জ্বলে ওঠে।

কয়েক দিন আগে পারিবারিক কলহ তুঙ্গে ওঠে। জনপ্রিয় এ অভিনেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী আলিয়া। এ বিষয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল বাড়িতে এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলেও নারী নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন আলিয়াকে। এমন পরিস্থিতিতে কোনো কূলকিনারা না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতে অভিযোগ করেন তিনি। এরপরই একের পর এক অভিযোগ সবার সামনে ফাঁস হতে শুরু করে নওয়াজের।

দাম্পত্য কলহে কখনও স্ত্রী আলিয়া স্বামী নওয়াজের বিরুদ্ধে করেছে গার্হস্থ্য হিংসার মামলা। কখনও স্বামী নওয়াজ স্ত্রী আলিয়ার বিরুদ্ধে করেছে চরিত্রহীনতার অভিযোগ। নওয়াজ দ্বিতীয় সন্তানকে নিজের না বলে অভিযোগ করেছেন আদালতে। কখনওবা পরিচারিকাকে অভিযোগ করতে দেখা গেছে নওয়াজের বিরুদ্ধে। কখনও নওয়াজের মা অভিযোগ এনেছে পুত্রবধূ আলিয়ার বিরুদ্ধে।

তবে এবার সবার সেসব অভিযোগকে ছাপিয়ে এক গুরুতর অভিযোগ করলেন আলিয়া। বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) নওয়াজের বিরুদ্ধে ভারতের ভারসোভা থানায় ধর্ষণের অভিযোগ করেন তিনি। 

এরপর শুক্রবার রাতে ( ২৪ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে কাঁদতে কাঁদতে আলিয়া বলেন, যে সন্তান বড় হয় কীভাবে জানে না, সে সন্তানকে চুরির চেষ্টাও করেছেন এ অভিনেতা।

এখনও তাদের এক সন্তানকে আলিয়ার কাছ থেকে ছিনিয়ে নিতে চান নওয়াজ। ক্ষমতার জোর দেখিয়ে সবার কাছে ভালো বাবা হতে চাইতে এসব করছেন নওয়াজ, এমন অভিযোগও করতে দেখা যায় তাকে। অনেক আগে থেকেই এ ক্ষমতার অপব্যবহার করছে নওয়াজ। ইনস্টাগ্রামের ভিডিওতে এসে এ অভিযোগও করেন স্ত্রী আলিয়া।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit