রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মেসিকে দলে নেয়ার ব্যাপারে যা বললেন মিয়ামি কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনেই মেসির সঙ্গে পিএসজির চুক্তির মেয়ার শেষ হচ্ছে। যদিও ফরাসি চ্যাম্পিয়নরা মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে এখনও কোনো কিছুই নিশ্চিত হয়নি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, চলতি মৌসুম শেষেই পিএসজি ছেড়ে নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন তারকা। আর যেখানে সবার আগেই নাম চলে আসে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির।

‘দ্য টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ামির কোচ নেভিল জানান, মেসির ব্যাপারটা শুধুই গুঞ্জন নয় আমরাও তাকে দলে চাই। এদিকে শুধু মেসিই নন, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতসকেও দলে চান এই ইংলিশ কোচ। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বুসকেতসের।  

নেভিল সেই সাক্ষাৎকারে বলেন, ‘মেসি ও বুসকেতসকে দলে ভেড়ানোর বিষয়ে আমাদের আগ্রহ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে চারপাশে। আমি অবশ্য সেটা অস্বীকার করব না, সেটাকে মিথ্যাও বলব না। আমরা বিশ্বের সেরা ফুটবলারদেরই দলে নিতে চাই। মেসি ও বুসকেতস—দুজনই সাম্প্রতিককালের অন্যতম সেরা দুই ফুটবলার। তারা দুজনই গ্রেট ফুটবলার, যারা এখনো এই ক্লাবের জন্য লাভজনক।’

২০২১ সালে ইন্টার মিয়ামির দায়িত্ব নেন নেভিল। তার পর থেকেই বড় খেলোয়াড়দের দিকে চোখ রয়েছে তার। শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এমএলএসের নতুন মৌসুম। রোববার (২৬ ফেব্রুয়ারি) মন্ট্রিলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে ইন্টার মিয়ামি।    

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit