রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যে কারণে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হয়ে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চাপ সামলাতে না পেরে কাজ নিয়ে অভিযোগ করেছিলেন তিনি। আর সেটার পরিণামে কপালে জুটেছিল চড়! আর সেটা মেরেছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। দিলওয়ালে ছবির প্রমোশনে গিয়ে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের কথা মনে করেছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এক একদিনে তিনি তিনটি করে শিফট করতেন তখন। ক্লান্ত হয়ে যেতেন এত কাজের চাপে। একবার নাকি এত কাজ দেখে তিনি অভিযোগ করে ফেলেছিলেন। শেষ না হতে চাওয়া কাজের চাপে তিনি ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আর তখন নাকি সরোজ খান এসে তার মাথায় গাট্টা মেরেছিলেন। যদিও সেটা মজা করেই এবং আলতো করে।

সেই সময়ের কথা মনে করে শাহরুখ বলেন, উনি এখানে থাপ্পড় মেরেছিলেন। (মাথার পিছন দিকটা দেখিয়ে বলেন) তারপর বলেছিলেন বাবু একটা কথা মনে রাখবে শিল্পী হিসেবে কখনও অভিযোগ করবে না যে কাজ বেশি বা কম। কারণ যখন কাজ থাকে না সেটা আরও অনেক বড় অভিযোগ। সব জিনিস নিয়ে অভিযোগ জানিও, কিন্তু এটা নিয়ে নয়। তাই আমি সবসময় চেষ্টা করি, যতটা পারি, আমার দ্বারা যতটা সম্ভব ততটা করে নিতে।

২০২০ সালে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে সরোজ খান চলে যান। শাহরুখ তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, এই ইন্ডাস্ট্রিতে উনি আমার প্রকৃত শিক্ষক ছিলেন। তিনি আমায় শিখিয়েছিলেন কী করে নাচ করতে গিয়ে ডিপ করতে হয়। নাচতে হয়। আমার দেখা অন্যতম আদুরে, ভালোবাসার মানুষ ছিলেন, যিনি সবসময় অনুপ্রেরণা জোগাতেন। সরোজ খানের একাধিক কাজ চিরস্মরণীয় হয়ে থেকে গিয়েছে। এর মধ্যে আছে তাম্মা তাম্মা, হাওয়া হাওয়াই, চলি কী পিছে, ইত্যাদি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit