শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

অভিনয় ছাড়ছেন নয়নতারা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণি সিনেমার শীর্ষ নায়িকা নয়নতারা। টলিউড জয় করে চমক দেখাতে চলেছেন বলিউডে। সুপারস্টার শাহরুখ খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। ক্যারিয়ারে যখন এমন সুবাতাস বইছে ঠিক সে সময় শোনা গেল, অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা। খবর ইন্ডিয়া টিভির।

গত বছর নয়নতারার কোল আলো করে এসেছে জমজ সন্তান। তার ব্যস্ততা এখন তাদের নিয়েই। সেকারণেই অভিনয় থেকে ছুটি নিয়ে সন্তানদের সঙ্গে সময় ভাগ করতে চাইছেন এ নায়িকা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য।সুত্র আরও জানিয়েছে, অভিনয়ের পরিবর্তে নিজের প্রযোজনা সংস্থার দিকে মনোযোগ দিতে চাইছেন নয়ন। তবে এ প্রসঙ্গে অভিনেত্রী কিছু জানাননি। তাকে শেষ বার দেখা গিয়েছিল ‘কানেক্ট’ ছবিতে।

গত বছর দক্ষিণি নির্মাতা ও অভিনেতা ভিগনেশ শিবানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নয়নতারা। বিয়ের চারমাস পরই সন্তান জন্ম দেন তিনি। সন্তান জন্ম দিতে অন্যের গর্ভ ভাড়া করেছিলেন তিনি। এ নিয়ে তখন বেশ সমালোচিত হতে হয়েছিল তাকে। তবে একটা সময় এসে স্বাভাবিক হয় সবকিছু।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit