শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

‘পুতিন ভুল ছিলেন, সবাই ইউক্রেনের পাশে আছে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিনের ধারনা ভুল প্রমাণিত হয়েছে। সবাই ইউক্রেনের পাশে আছে। ইউক্রেন যুদ্ধে এক বছর পূর্তির দিনে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনকে আরও ২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জো বাইডেনের প্রশাসন।

ইউক্রেনে সেনা অভিযান চালানো রাশিয়ার শক্তি আরও কমানোই মার্কিন নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য। আর যুদ্ধের কবলে পড়ে ধুকতে থাকা ইউক্রেনকে চাঙা রাখতে ২ বিলিয়ন ডলার সমমূল্যের সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন। এই সহায়তার আওতায় কিয়েভকে আরও অস্ত্র সরবরাহ করা হবে।

যুক্তরাষ্ট্রসহ জি সেভেনভুক্ত দেশসমূহ রাশিয়ার ২০০ অর্থনৈতিক প্রতিষ্ঠান, স্বতন্ত্র ব্যক্তি ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে চলেছে।

এছাড়াও ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনাও করছে জি সেভেন। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‌‘পুতিন ভেবেছিলেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। আমেরিকা প্রতিশ্রুতি রাখতে পারবে না। বিশ্ব (ইউক্রেনের দিক থেকে) অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবে।’ 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ‘তিনি (পুতিন) ভুল ছিলেন। এক বছর পর দেখা গেল, ইউক্রেন সাহসের সাথে লড়ছে, তারা পালাচ্ছে না। আর আমাদের সহায়তাও অব্যাহত আছে, যতদিন লাগে থাকবে।’

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit