আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ শুরু করায় মস্কোর ওপর নিষেধাজ্ঞা যারা অস্বীকার করেছিল এবং রাশিয়ার পণ্য ব্যবহার করে নেপথ্য শক্তি জুগিয়েছে, তাদের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে বিশ্বের মূল অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেন(জি৭)। বৃহস্পতিবার মার্কিন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, যুদ্ধে চালিয়ে যেতে ইউক্রেনের কী প্রয়োজন তা পর্যবেক্ষণ করছি, পাশাপাশি সেটি নিশ্চিত করার চেষ্টা করছি। রাশিয়ার বিপক্ষে এ যুদ্ধে সফল হওয়ার জন্য যা প্রয়োজন, তা প্রদান করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় ইউক্রেনকে দুই বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেওয়া হবে।
তথ্যসূত্র: রয়টার্স।
কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫২